Main Menu

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গোলাম জাকারিয়া নাফলু ও আবীর গ্রুপের অনুসারীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Share





Related News

Comments are Closed