Main Menu

পাবনায় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পাঁচ ফুট লম্বা বিরল প্রজাতির এক প্রাণী উদ্ধার করেছে এলাকাবাসী। প্রাণীটিকে দেখতে অনেকটা বড় আকারের বিড়ালের মতো। সোমবার সকালে পৌরসভার চৌবাড়িয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে এই প্রাণীটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মালেক বলেন, সোমবার সকাল ৬টার দিকে আমার বাড়িতে একটি কবুতরের ঘরে এই বন্য প্রাণীটিকে দেখতে পাই। এ সময় স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় জাল দিয়ে এটিকে আটকানো হয়। পরে উদ্ধার করা প্রাণীটি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। প্রাণীসম্পদ কর্মকর্তারা প্রাণীটির নাম-পরিচয় বলতে পারেননি।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, বিরল প্রাণীটির চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed