Main Menu

মহি উদ্দিন শীরু’র মৃত্যু বার্ষিকী পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: খ্যাতিমান সাংবাদিক ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহি উদ্দিন শীরু’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজের উদ্যোগে সোমবার বাদ আসর ডিএন উচ্চবিদ্যালয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ডিএন উচ্চবিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা আলী আজগর। মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, দৈনিক শুভ প্রতিদিন’র প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, অধ্যাপক মো.আব্দুল জলিল, অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক বুলবুল আহমদসহ কলেজের শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকতা-কর্মচারীবৃন্দ।

 

 

Share





Related News

Comments are Closed