২০ দফা দাবিতে শাবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে শাখা ছাত্রলীগ ২০ দফা দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাবি ছাত্রলীগের ২০ দফা-
১। বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, ফুডকোর্ট, হলসমূহে সুলভমূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা করতে হবে।
৩। সকল শ্রেণিকক্ষে ডিজিটাল যন্ত্রপাতি ও পর্যাপ্ত চেয়ার-টেবিল সরবরাহ করে যুগোপযোগী শ্রেণিকক্ষ গড়ে তুলতে হবে এবং লাইব্রেরিসমূহের আধুনিকীকরণ নিশ্চিত করতে হবে।
৪। মেডিকেল সেন্টারের আধুনিকীকরণসহ সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
৫। শিক্ষার্থীদের বিনা মূল্যে অথবা কিস্তিতে ল্যাপটপ প্রদান ও পুরো বিশ্ববিদ্যালয়ে দ্রুতগতির ওয়াই-ফাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে ।
৬। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা এবং সকল ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যলয় এলাকার ভিতর অতিদ্রুত হল নির্মাণ করতে হবে। ছাত্রীদের জন্য বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও দেশরতœ শেখ হাসিনার নামে হল নির্মান করতে হবে। ছাত্রদের জন্য শেখ রাসেল হল নির্মাণ করতে হবে।
৭। ইভ টিজিংসহ সকল প্রকার নির্যাতন বন্ধের লক্ষ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৮। আদিবাসী, প্রতিবন্ধী, দরিদ্র ও দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, যথার্থ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ ও শিক্ষা ব্যবস্থায় সমতা নিশ্চিত করতে হবে।
৯। সকল বিভাগে উন্নত গবেষণাগার স্থাপণ করতে হবে।
১০। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোড়দারের লক্ষ্যে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ ও পুরো বিশ্ববিদ্যালয় এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
১১। ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য পর্যাপ্ত নিজস্ব পরিবহণের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যলয় এলাকার সকল রাস্তা যাতায়াত উপোযোগী করতে হবে।
১২। বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ ভবনসমূহ অতিদ্রুত সংস্কারের আওতায় আনতে হবে।
১৩। ছাত্রদের তিন হলের মধ্যবর্তী মসজিদ দ্রুত সংস্কার করে সকলের নামাজ পড়ার ব্যবস্থা এবং ছাত্র-ছাত্রীদের হলগুলোতে স্বস্ব ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থণার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১৪। মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৫। ভবনগুলোতে সার্বক্ষণিক সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করতে হবে।
১৬। বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোকে নির্দিষ্ট নিয়মের মধ্যে এনে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে হবে।
১৭। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১৮। প্রশাসনিক সকল দায়িত্বে মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী যোগ্য শিক্ষকগণকে নিয়োগ দিতে হবে।
১৯। উচ্চতর শিক্ষার জন্য বিদেশ গমনকারী যে সকল শিক্ষকের ছুটির মেয়াদ দীর্ঘদিন পূর্বেই শেষ হয়ে গিয়েছে তাদের পরিবর্তে মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী যোগ্য নতুন শিক্ষক নিয়োগ দিতে হবে।
২০। বহিরাগতদের অবাধে প্রবেশ নিষেধ করতে হবে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed