সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে শনিবার সকালে বজ্রপাতে স্কুল ছাত্রসহ দুই জনের প্রাণহানি ঘটেছে।
নিহতরা হচ্ছেন- জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের তাজুদ মিয়ার ছেলে সুজাত মিয়া (১৬), সে স্থানীয় আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং অপরজন একই ইউনিয়নের কামারখাল গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে আবদুল আহাদ (৪৫)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাত পড়লে রাস্তায় সুজাত মিয়ার মৃত্যু হয়। অপরদিকে আবদুল আহাদ মাছ শিকাররত অবস্থায় বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী স্কুল ছাত্রসহ দুই ব্যক্তির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed