Main Menu

চুনারুঘাটে বাসের ধাক্কায় নিহত ১

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাস সিপাহ সালার হযরত নাসির উদ্দিন (রঃ) মাজার মুড়ারবন্দে যাওয়ার পথে একটি রিক্সাকে চাপা দিলে রিক্সা আরোহী মতাই মিয়া (৪৮) ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় রিকসাচালক করিম মিয়া (৩০) গুরুতর আহত হন। তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতাই মিয়া উপজেলার জাজিউতা গ্রামের মৃত মরম আলীর ছেলে।

ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীকুটা নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিলে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান মুড়ারবন্দ মাজারগামী শ্যামলী পরিবহনের বাসটি আটক করে থানায় নিয়ে আসেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed