রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সিলেট থেকে রোডমার্চ যাত্রা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর সেদেশের সরকার ও সেনাবাহিনীর ধর্ষণ, হত্যাযজ্ঞ, অনবরত নির্যাতনের প্রতিবাদে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠনের উদ্যোগে সিলেট থেকে টেকনাফের উদ্দেশ্যে রোর্ডমার্চ যাত্রা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় হুমায়ুন রশীদ চত্বর থেকে এ যাত্রা শুরু হয়। যাত্রাটি টেকনাফে গিয়ে থামবে বলে জানা গেছে।
সংগঠনটির চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী যাত্র শুরু বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১২টায় ৫০-৬০টির মতো গাড়ি নিয়ে সিলেট থেকে যাত্রা শুরু করেছি। বিভিন্ন জেলা থেকে আরো দেড়শ’র মতো গাড়ি রোডমার্চে যোগ দিয়েছে।
তিনি জানান, রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে দুপুরের খাবার পর্ব শেষ করবে। যাওয়ার পথে শায়েস্তাগঞ্জে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। রাতে ফেনীর লালপুল সুলতানিয়া মাদরাসায় রাত্রিযাপন করা হবে। পরদিন শুক্রবার সকালে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে বিকাল ৩টার দিকে কক্সবাজার পৌঁছাবেন।প্রশাসন থেকে কক্সবাজার পর্যন্ত গাড়িবহর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান পাশা।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed