টেকনাফ অভিমুখী রোডমার্চে পুলিশের বাধা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারে রাখাইন রাজ্যে সেদেশের সরকার ও সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করতে সিলেট থেকে টেকনাফ অভিমুখে শুরু হওয়া রোর্ডমার্চ যাত্রা ফিরিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।
দুপুর ১২ টায় শুরু হওয়া রোডমার্চ যাত্রাটি বিশ্বনাথ উপজেলার রশিদপুর থেকে ফিরিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ সংগঠনের আহবায়ক সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
মাওলানা শাহীনুর পাশা জানান, রশিদপুরে পৌঁছামাত্র পুলিশ রোডমার্চে বাধা দেয়। এতে তারা গাড়িবহর নিয়ে ফিরে আসে।
পরে অনুমতি সাপেক্ষে ৪৩টি ত্রানবাহী গাড়ি টেকনাফের উদ্দেশ্য আবারও রওয়ানা হয়েছে বলে জানা যায়। এব্যাপারে শুক্রবার সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে রোর্ডমার্চ শুরু হয়। যাত্রাটি টেকনাফে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। ৫০-৬০টির মতো গাড়ি নিয়ে সিলেট থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জেলা থেকে আরো দেড়শ’র মতো গাড়ি রোডমার্চে যোগ দিবে বলে জানিয়েছিল সংশ্লিস্টরা। শুক্রবার বিকাল ৩টার দিকে কক্সবাজার পৌঁছার কথা ছিল রোডমার্চ যাত্রাটি। প্রশাসন থেকে কক্সবাজার পর্যন্ত গাড়িবহর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed