পল্লী চিকিৎসক রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সিলেট জেলা সিভিল সার্জনের অধীনে ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত¡াবধানে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক মাসব্যাপী তালিকাভুক্ত পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার ও আরএমপি চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। ভর্তির শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর শনিবার। ক্লাস শুরু হবে ৪ অক্টোবর বুধবার থেকে। ভর্তির জন্য যোগাযোগ করুন- এ জেড ফার্মেসী, কিসমত কমপ্লেক্স, মেইন রোড, উপশহর, সিলেট । মোবাইল নং- ০১৭১১ ৩৮২২২৯।
যে সকল পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার, ফার্মাসিস্ট, এলএমএএফ ডাক্তার, ঔষধ ব্যবসায়ী ও প্রাথমিক চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিগন এখনও সরকারি রিফ্রেসার্স প্রশিক্ষণ গ্রহণ করেননি তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টেশন করতে পারবেন। মেয়েদের প্রশিক্ষণের সু-ব্যবস্থা আছে। সেন্টার ফর মেডিকেল এডুকেশনের তত্ত¡াবধানে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা কর্তৃক প্রকাশিত গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকা বইয়ের আলোকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উল্লেখ্য প্রশিক্ষণ শেষে সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ কালে সরকারী হাসপাতালে প্র্যাকটিক্যাল করার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৬৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনেরRead More
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪০২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed