মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও এক নারী রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার সকালে সদর উপজেলার পশ্চিম মুকতারপুর আইডিয়াল টেক্সটাইল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুকতারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টার দিকে মিলের একটি কক্ষে আগুন লাগে। এরপর দ্রুত মিলটিতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের চারটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মীরা টেক্সটাইল মিলের ভেতর থেকে ছয়টি লাশ উদ্ধার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পাশের মদিনা টেক্সটাইল মিলের প্রকৌশলী মোল্লা মোহাম্মদ টিপু সুলতান জানান, আইডিয়াল টেক্সটাইল মিলের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটি কক্ষে ওয়েল্ডিং করা হচ্ছিল। এ সময় আগুনের একটি ফুলকি পাশের কেমিক্যাল কক্ষে পড়ে আগুনের সূত্রপাত হয়।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed