Main Menu

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে হিউম্যান ফর হিউম্যানের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানাদের উপর আং সান সুচির সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ২০ সেপ্টেম্বর বুধবার বাদ আছর হিউম্যান ফর হিউম্যান বাংলাদেশের উদ্যোগে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
হিউম্যান ফর হিউম্যান বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আরশদ নোমান ইচ্ছারচরীর পরিচালনায় মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েছ লোদী। বক্তব্য রাখেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ এম. সাইফুর রহমান, সুনামগঞ্জ ইয়ূথ ফোরামের সভাপতি আব্দুল আওয়াল মিসবাহ, যুবনেতা মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সৈয়দ সোয়াইব আহমদ, মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা এনামুল হক, মাওলানা এমাদ উদ্দিন সালিম, মাওলানা ক্বারী মুখতার আহমদ, সৈয়দ উবায়দুর রহমান, যুবনেতা এরশাদ খান আল হাবিব, ছাত্র নেতা ফয়েজ উদ্দিন, মানব কল্যাণ পরিষদ সিলেট সদর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা লোকমান আহমদ, সংগঠনের সহ সভাপতি মাওলানা ফয়সল আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহফুজ, সদস্য হুমায়ুন কবির, আতিকুর রহমান আতিক, মাওলানা ফরহাদ আহমদ, সিলেট মানবাধিকার সংস্থার সভাপতি কাজী লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাছিমুর রিয়াজ, হাফিজ মনছুর বিন সালেহ, হাফিজ সুহাইল আহমদ, মাওলানা আতিকুর রহমান প্রমুখ। শেষে নির্যাতিত রোহিঙ্গা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মাওলানা মোহাম্মদ আলীর মোনাজাতের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কয়েছ লোদী বলেন, অং সান সুচি রোহিঙ্গা প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তা শুনে বিশ্ববাসী হতবাগ। তার বক্তব্যই প্রমাণ করে তিনি একজন খুনী ও মিথ্যাবাদী। সুচির মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে তিনি বলেন, বিশ্ব জনমতকে উপেক্ষা করে রোহিঙ্গা মুসলমানদেরকে চিরদিনের জন্য দেশছাড়া করার এবং ধ্বংস করার জন্য মুসলিম জাতির চিরশত্রুদের ক্রীড়ানক হিসাবে সুচি মানবতা বিরোধী অভিযানে মুসলিম নিধন চালিয়ে যাচ্ছেন। কয়েছ লোদী রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণহত্যা বন্ধ করতে মুসলিম বিশ্ব এবং জাতিসংঘকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আহবান জানান।

 

Share





Related News

Comments are Closed