সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহর আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে আবাসিক এলাকার ব্লক-ডি এর ৩৫নং রোডের ৪নং বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের বাম পকেট থেকে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত এনাম আহম্মদ (৩৮) দক্ষিণ সুরমা উপজেলার মুদিকোনা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল উপশহরের ঐ বাসায় অভিযান চালায়। বাসায় ঢুকে তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর শরীরে তল্লাশী চালালে প্যান্টের বাম পকেটে ২শ পিচ ইয়াবা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ৮০ হাজার টাকা। ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে শাহপরাণ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed