মাদকসহ সরকারী ডাক বাংলোর কেয়ারটেকার আটক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্যসহ সরকারী ডাক বাংলোর কেয়ারটেকার আনোয়ার হোসেন (৩২) কে আটক করেছে পুলিশ। দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর গোলাম রব্বানীর নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধায় উপজেলার ইসলামপুর এলাকার সরকারী ডাক বাংলো থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাক বাংলোর বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে ১২ পিচ ইয়াবা, ২১ বোতল ফেন্সিডিল, ৫৫ পিচ ভারতীয় থ্রি-পিচ উদ্ধার করা হয় । এসময় তাৎক্ষনিক কোন কাগজ পত্র দেখাতে না পারায় ঢাকা মেট্রো-গ ২২-০৮৭৩ নম্বরের কালো রংয়ের একটি প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা গোলাম রব্বানী জানান, আমরা তার কাছ থেকে ১২পিচ ইয়াবা, ২১ বোতল ফেন্সিডিল, ৫৫ পিচ ভারতীয় থ্রি-পিছ উদ্ধার করেছি। সন্দেহ জনক হওয়ায় প্রাইভেট কারটি থানা হেফাজতে আনা হয়েছে। সঠিক কাগজপত্র দেখিয়ে গাড়ির মালিককে গাড়িটি নিয়ে যেতে বলা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাত ১১টায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। আনোয়ারের বাড়ী শহরের ইসলামপুর কালিবাড়ী মহল্লায়। তার পিতার নাম নুর ইসলাম।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মোঃ মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আনোয়ার ডাক বাংলোর কেয়ারটেকারের চাকুরীর পাশাপাশি মাদকের ব্যবসা চালিয়ে আসছিল ।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed