সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর ৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে ‘মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়’ এই স্লোগানে বুধবার (২০ সেপ্টেম্বর) রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে পথনাটক ও সিলেটে প্রথমবারের মতো পাঠাভিনয় উৎসব।
বুধবার বিকাল ৪টায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী, পথনাটক ও পাঠাভিনয়ে নাট্য পরিষদের অন্তর্ভূক্ত ১০টি দল অংশ নেবে। একই সাথে পাঠাভিনয়ে সিলেটের প্রবীণ নাট্যজন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা ও প্রবীণ নাট্যজন বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না, দীর্ঘদিন পর সিলেটের মঞ্চে পাঠাভিনয়ে অংশ নিবেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ নাট্য ও সংস্কৃতিকর্মী এবং নাট্যহিতৈষী সকলকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed