সরকারি করা হয়েছে আরো ১২টি কলেজ
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত আরো ১২টি বেসরকারি উচ্চমাধ্যমিক মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
সরকারি হওয়া কলেজগুলো হলো : রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।
সরকারি কলেজ নেই—এমন উপজেলাগুলোর ২৮৩টি বেসরকারি কলেজ জাতীয়করণ করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed