রোহিঙ্গা হত্যা বন্ধের দাবীতে সংবাদপত্র হকার্স ইউনিয়নের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ও বন্ধের দাবীতে সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি ও সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী ১৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের আহবায়ক হালিম আহমদের সভাপতিত্বে ও মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জুনিওর এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ সিলেট জেলা সভাপতি হাজী কলমদর আলী, মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকন্দর আলী, ইউকে জাসদের সভাপতি শামীম আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মামুনুর রশীদ, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদির ভ‚ইয়া, সাধারণ সম্পাদক মাসুক গাজী, সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম হুজুর, সাবেক সাধারণ সম্পাদক কামাল মজুমদার, মহানগর সহ সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিলু, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, অর্থ সম্পাদক আবু সালেহ, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন ফয়সল, সদস্য আব্দুল বাসিত, জেলা হকার্স ইউনিয়নের যুগ্ম আহবায়ক লিটন গাজী, রফিক দেওয়ান, বাবলু মিয়া, শফিক মিয়া, নূর ইসলাম এসডি, জয় কুমার পাল, আবুল পি, আবুল পাগলা, জমির মিয়া, আব্দুল মুতিন, দোয়েল আহমদ, এম. জিয়া, নূর কদম, শামীম আহমদ, মতিন গাজী, আব্দুল কুদ্দুস, রায়হান আহমদ চান্দু, আমির হোসেন, সুমন আহমদ, হারুন আহমদ দলই প্রমুখ। এছাড়াও সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি ও দক্ষিণ সুরমা হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিাবদ জানিয়ে বলেন, রাখাইনে মুসলিম গণহত্যা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। বক্তারা অনতিবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ, ওআইসি ও ইউরোপী ইউনিয়নকে জোড়ালো ভ‚মিকা রাখার আহবান জানান।
Related News
সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সিলেটে একটিRead More
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More



Comments are Closed