Main Menu

কোচিং, নোট ও গাইড বাণিজ্য বন্ধে আইন হচ্ছে : শিক্ষামন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: কোচিং বাণিজ্য, নোট ও গাইড বই বন্ধে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবেন না। কোন নোট বা গাইড বই চলবে না। এগুলো বন্ধে আইন তৈরি করা হচ্ছে। এর সাথে জড়িত কেউই ছাড় পাবে না।’

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, ‘সরকার ইতোমধ্যে দেশে জঙ্গিবাদ বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছে। আর যাতে দেশে জঙ্গিবাদ না আসতে পারে এ জন্য শিক্ষক-অভিভাবকসহ সকলকে সর্তক থাকতে হবেও এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা যদি নৈতিকতা-আদর্শ-শিক্ষা থেকে বিচ্যুত হয় তাহলে দেশের সর্বনাশ। কেবল অর্থই নয়, মান-মর্যাদাই হচ্ছে শিক্ষকদের বড় সম্পদ। শিক্ষার্থীদের জ্ঞানের পাশাপাশি ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা দিতে হবে। শ্রেণিকক্ষে তাদের আরও বেশি পাঠদান করতে হবে।’

Share





Related News

Comments are Closed