সিলেটে তিনদিন ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে তিনদিন ধরে কোরআনে হাফেজ এক যুবক নিখোঁজ রয়েছেন। গত ১১ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টায় এসএমপি’র জালালাবাদ থানাধীন লামা আকিলপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হয়। নিখোঁজ হাবিবুর রহমান (৪২) সিলেটের দক্ষিণ সুরমা থানার মুন্সিরগাঁও গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের পুত্র। এ ঘটনায় জালালাবাদ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা যায়, হাফিজ হাবিবুর রহমান দীর্ঘ দিন যাবত আকিলপুরে নেহারুন বেগমের বাড়িতে কেয়ার টেকারের দায়িত্ব পালন করতেন। গত ১১ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টায় নিজবাড়ি যাওয়ার জন্য নেহারুন বেগমের বাড়ি থেকে বের হন। এর পর তিনি তার নিজ বাড়িত পৌছাননি। এমনকি নেহারুনের বাড়িতেও ফিরে যাননি। গত মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭৪৭-৮৪৪১১৫) খোলা থাকলেও ফোন রিসিভ করেননি।
এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে তার বড় ভাই ক্বারী মো. মোসাহিদ আলী ১২ সেপ্টেম্বর এসএমপির জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৪৪৬) করেছেন। নিখোজের সময় তার পরণে ছিল সাদা পাঞ্জাবী, পায়জামা, এবং তার গায়ের রং ফর্সা ও মুখে কালো চাপ দাড়ি। তিনি কোরআনে হাফেজ এবং সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান পেলে তার বড় ভাই মশাহিদ আলীর মোবাইল (০১৭১৫-৬০৪১৩৫) নাম্বারে অথবা এসএমপি’র জালালাবাদ থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed