Main Menu

পদ্মায় স্রোতের তোড়ে পল্টুন বিচ্ছিন্ন হয়ে তিন লঞ্চডুবি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে স্রোতের তোড়ে পল্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চ ডুবে গেছে।

Manual8 Ad Code

আজ সোমবার ভোররাত পাঁচটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পল্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। তিন লঞ্চে থাকা বেশ কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

Manual1 Ad Code

লঞ্চ তিনটি হলো, মৌচাক-৪, মহানগরী, নড়িয়া-১। মৌচাক-৪ লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। মহানগরী ও নড়িয়া-১ এই লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জে চলাচল করে।

Manual6 Ad Code

ওয়াপদা লঞ্চঘাটের ইজারাদার মোতাহার শিকারি জানিয়েছেন, ভোররাতের দিকে হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পল্টুন বিচ্ছিন্ন হয়ে গেলে তিনটি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে তলিয়ে যায়। এই তিনটি লঞ্চে প্রায় ২৫ জন কর্মী ছিলেন। তাঁরা বেঁচে আছেন না লঞ্চে আটকা পড়েছেন সেই তথ্য এখনো পাওয়া যায়নি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলামউদ্দীন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘাটে পৌঁছে লঞ্চের খোঁজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। লঞ্চগুলোর ভেতরে থাকা কর্মীদের অবস্থান জানার চেষ্টা চলছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code