মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এসময় আরোও ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মাসাদ মিয়া (২৮) উপজেলার পারকাগাবালা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের জমজ আলীর ছেলে।
জানা যায়, কাগাবালা ইউনিয়েনে শিমুলিয়া গ্রামের সুমন মিয়ার সাথে প্রতিবেশি বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সুমন মিয়ার পক্ষের মাসাদ নামে একজনের গলায় তীরের আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ১০জন আহত হন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed