Main Menu

জগন্নাথপুরে ৪ জুয়াড়ি আটক

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই অরুন কুমার সিংহ এর নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে একই ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের সাজিদ খানের ছেলে আখলুছ খান (৪৫), চিলাউড়া সমধল গ্রামের রজব আলীর ছেলে রবিউল হোসেন (৪০), চিলাউড়া আশিঘর গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে সুনাই মিয়া (৫৫) ও মৃত নাইম উল্লার ছেলে মনির হোসেনকে (৩৫) আটক করেন। বৃহস্পতিবার আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

 

Share





Related News

Comments are Closed