Main Menu

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে রাজনগরে মিছিল সমাবেশ

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুস্টিত হয়েছে। বুধবার বিকালে কামারচাকের সাধারণ মানুষ তারাপাশা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মিছিল পূর্ব সমাবেশে আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, শিক্ষক জয়নাল আবেদিন শিবু, শামছুল ইসলাম, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা ওলিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি জমির আলী, ছাত্রনেতা আলীম আল মুনিম, মাওলানা বুরহান রাসেল, ব্যাসায়ী মামুন আহমদ প্রমুখ।
বক্তারা মায়ানমার সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন- ইতিহাসের জঘন্য ও বর্বর নির্যাতন চালাচ্ছে নারী-শিশু ও বৃদ্ধসহ রোহিঙ্গা মুসলমানদের ওপর। শুধু মুসলমান হওয়ার কারণে রোহিঙ্গা মুসলমানের ওপর মায়ানমার সরকারের সেনাবাহিনী ও পুলিশের এ নির্মম নির্যাতন অতীতের সকল জুলুম-নির্যাতনকে হার মানিয়েছে। মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হস্তক্ষেপ চেয়ে বক্তারা জাতিসংঘের জরুরী পদক্ষেপ কামনা করেন। রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের জন্য জরুরী ভিত্তিতে নিরাপদ অঞ্চল গঠনের আহ্বান জানান বক্তারা। বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলমানের জন্য মানবিক কারণে অন্ন-বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারকে সদয় হওয়ার এবং সমাজের ধনাঢ্য ব্যক্তিদের সাহায্য করার আহবান জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed