জাফলংয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ের সাতার কাটতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র ফয়সল হোসেন সৌরভের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে জাফলং জিরো পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায়।
এর আগে মঙ্গলবার দুপুরে জাফলংয়ের পিয়াইন নদীতে সাতার কাটতে নেমে নিখোঁজ হন সৌরভ। সৌরভ চট্টগ্রামের ভাঙ্গা রেলওয়ে কলোনীর আম বাগান এলাকার বাসিন্দা সিরাজুল মওলার পুত্র ও চট্টগ্রাম সরকারী সিটি কলেজের একাদ্বশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
মঙ্গলবার জাফলং থেকে কামাল শেখ নামে আরো এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। কামাল শেখ ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার বাসিন্দা রশিদ শেখ’র পুত্র ও ময়মনসিংহ এ্যাপোলো ইনিস্টিটিউটের একাদ্বশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানাযায়, কামাল শেখ ও তার ১৫ জন বন্ধু মিলে মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে মাইক্রোবাস যোগে পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসে। দুপুর ১২টায় তারা পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে। এসময় সাঁতার না জানায় স্রোতের টানে কামাল শেখ তলিয়ে যায়। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে প্রায় ৩ ঘন্টা পর তার লাশ উদ্ধার করে। এর কিছু সময়ের মধ্যেই চট্টগ্রাম থেকে জাফলং ভ্রমণে আসা সৌরভ ও তার চার বন্ধু মিলে পিয়াইন নদীতে সাতার কাটতে নামে। এসময় স্রোতের টানে সৌরভ পানিতে তলিয়ে যায়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed