Main Menu

‘মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারে আরাকান রাজ্যে নিরীহ মুসলিম রোহিঙ্গাদের উপর সেনাবাহিনী ও বৌদ্ধদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে আল-ওয়াহহব ইসলামী সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের আলী নগর বাজারে বিশাল মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিলেট জেলা সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন।
আল ওয়াহহব ইসলামী সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি কারী মাওলানা গোলজার আহমদ নোমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কারী সাদিকুর রহমান ও কারী মাওলানা আব্দুল আহাদ নাদিম এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা বশির আহমদ, কারী মাওলানা আখলাক হোসাইন, হাফিজ মাওলানা আসাদুর রহমান, হাফিজ মাওলানা শরিফ সালেহিন, কারী সাদিকুর রহমান, ছাত্রদল নেতা ওয়ারিস উদ্দিন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারী মাওলানা জাকারিয়া মাসুক, মাওলানা আব্দুর রহমান, আব্দুল মন্নান নজরুল ইসলাম, হাফিজ সাহেদুজ্জামান, হাফিজ হুমায়ুন রশিদ, হাফিজ আব্দুল আজিজ, হাফিজ কয়েছ আহমদ, তেরা মিয়া চৌধুরী, আব্দুল মুত্তলিব, ছাত্রদল নেতা শাহ আলম, জামিল আহমদ, মিজান আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল ওয়াদুদ, শরিফ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আল আসলাম মুমিন বলেন অনতিবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধ করতে হবে। মিয়ানমারের নিরীহ মুসলিম রোহিঙ্গাদের জন্য মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ সীমান্ত খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। আং সান সুচীর শান্তিতে নোবেল পদক প্রত্যাহার করতে হবে। জাতিসংঘকে রোহিঙ্গাদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

Share





Related News

Comments are Closed