বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের তলায় গুপ্তধনের খোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভূবিজ্ঞানীদের প্রচেষ্টায় বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের নিচে গুপ্তধনের খোঁজ পাওয়া গিয়েছে! ফসফেট, হাইড্রোকার্বন, লবণ এবং সৌন্ধব লবণ মিশ্রিত খনিজ পদার্থের সন্ধান পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে অনুসন্ধান চালাচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
অনুসন্ধান চালানো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ম্যাঙ্গালোর, চেন্নাই, মান্নার উপকূলে। তিনটি জাহাজে করে এই পরীক্ষা চালানো হচ্ছে। এর আগে এই ধরনের নানা পরিকল্পনা নেওয়া হলেও, এদফায় পরিকল্পনা নেওয়া হয় ২০১১ সাল নাগাদ। সমুদ্রের তলায় ঢোকানো হয় ক্যামেরা। বহু বিরল ধাতু ও খনিজ পদার্থের খোঁজ মিলেছে।
সঞ্চিত গুপ্তধন আদৌ কতটা তুলে আনা যাবে, পরিবেশগত কোন বাধা আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও, খনিজ উত্তোলনের জন্য় প্রস্তুতি শুরু করা হয়েছে। ২০১৯-এ বিশেষ ধরনের ক্যামেরা, ডিপ-সি ভেসেল নিয়ে অভিযান চালাতে পরিকল্পনা করা হচ্ছে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed