নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৫০
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারের নিকটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে মহিলা ও শিশুসহ অন্তত অর্ধশতাধীক যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সোমবার বিকালে সিলেট থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যুগান্তর পরিবহণের একটি যাত্রীবাহী বাস (নং টাঙ্গাইল জ ১১-০১০৭) উল্লেখিত স্থানে পৌছা মাত্র গাড়ির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় । এতে গাড়িতে থাকা মহিলা ও শিশুসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয় । খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed