Main Menu

কক্সবাজারে পিকনিকের বাস উল্টে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলায় পিকনিকের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লিয়াকত আলী জানান, চট্টগ্রামের বালুচরা এলাকা থেকে পিকনিকের বাসটি রামু এসেছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed