Main Menu

প্রতিপক্ষের হামলায় ২ যুবক নিহত, আহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুর শহরতলীর উত্তর শোভারামপুরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারিখ শেখ (৩০) ও রিপন খান (২৯)। এ ঘটনায় আহত শরীফ খানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হতাহতদের বাড়ি শোভারামপুর এলাকায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানায়, ওই তিন যুবক সন্ধ্যায় শোভারামপুর বটতলা হতে বাজারের দিকে যাওয়ার সময় গঞ্জফকিরের বাড়ির কাছে পৌঁছালে অজ্ঞাতরা তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তারিখ শেখ ও রিপন খানকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed