জকিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০
বিশেষ সংবাদদাতা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজারে রবিবার রাতে
মৌগ্রাম ও বালাউট গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪জনকে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে রতনগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, রাত ৮টার দিকে দুটি গ্রামের সালিশি বৈঠক থেকে এ সংঘর্ষের সুত্রপাত হয়। খবর পেয়ে ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটবাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সূত্র জানায়, দুই ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed