ঈদ উপলক্ষে সিলেট কারাগার থেকে ৩ কয়েদির মুক্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এরা দীর্ঘদিন থেকে চুরির মামলায় সাজা ভোগ করছিলেন।
কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্তরা হলেন- দুলাল আহমদ, দেলোয়ার হোসেন ও আশিক মিয়া।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, তারা চুরির মামলায় কারাগারে ছিলেন। প্রায় এক মাস কিংবা আরও দেড় মাস সাজা ভোগ করার কথা ছিল তাদের। কারাগারে খুব ভালো আচরণ করেছেন তারা। এ কারণে কারাগার থেকে মন্ত্রণালয়ে তাদের মুক্তির জন্য সুপারিশ করে আবেদন করা হলে তা মঞ্জুর হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে কারাগারের ফ্যাক্সে তাদের মুক্তির আদেশ আসে। আদেশ পাওয়ার পর শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তির খবর পেয়ে তারা খুব উল্লসিত ছিলেন। আর কখনো কোনও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবে না বলে তারা কথা দিয়েছেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed