সাংবাদিক কাজী সিরাজ ও সঞ্জীব চৌধুরী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ ও সঞ্জীব চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত দশটার পর কাজী সিরাজ রাজধানীর ফরাজী হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই দিন সন্ধ্যা সাতটায় গেন্ডারিয়ায় মারা যান ডেইলি নিউ নেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক সঞ্জীব চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান দুই জনের মৃত্যুসংবাদ নিশ্চিত করেন।
তিনি জানান, আসগর আলী হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সঞ্জীব চৌধুরী মারা যান। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
সঞ্জীব চৌধুরী সর্বশেষ নিউ নেশনে কর্মরত ছিলেন। এর আগে আমার দেশ-এর নিউজ এডিটর ছিলেন এই সাংবাদিক। কাজী সিরাজ ছিলেন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক। সর্বশেষ তিনি সাপ্তাহিক রোববার পত্রিকায় সম্পাদকের দায়িত্বে ছিলেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed