রাজশাহী ও রংপুরে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভারতীয় ভিসা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী ও রংপুরের ভ্রমণ ভিসা আবেদনকারীরা আগামী ১০ সেপ্টেম্বর থেকে কোন আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
রাজশাহী এবং রংপুর আইভিএসিগুলোতে (ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত আবেদনপত্র জমা নেয়া হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে জানানো হয়, ভ্রমণ ছাড়া অন্যান্য ভিসা ক্যাটাগরি, যেমন- মেডিকেল ভিসা, ব্যবসা, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেয়া যাবে। এছাড়াও প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান বলবৎ থাকবে। ভ্রমণ ভিসার জন্য ভারতে ভ্রমণের নিশ্চিত টিকেট জমাদানের প্রয়োজন হবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই ব্যবস্থা চট্টগ্রামে গত ৯ জুলাই ২০১৭ থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং রাজশাহী ও রংপুর আইভিএসিগুলোতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed