Main Menu

পার্বতীপুরে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিস্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় পার্বতীপুর-দিনাজপুর মহাসড়কের রাজাবাসর এলাকায় লিভিংষ্টোন স্কুলের সামনের মোড়ে এ ঘটনা ঘটে। এসময় পার্বতীপুর থেকে দিনাজপুর গামী একটি ট্রাক সাইকেল আরোহী রুহুল আমীনকে (২০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজলোর পূর্ব রাজাবাসর এলাকার রমজান আলীর পুত্র।
ঘটনাস্থল থেকে পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি (নং-ঢাকা মেট্রো-ট ৮১৮৬) জব্দ করেছে থানা পুলিশ।

 

 

 

 

Share





Related News

Comments are Closed