হবিগঞ্জে ছাত্রদলনেতা রফিক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি হুসাইন মো. রফিক সোমবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোটর সাইকেলটি ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে একটি ঝুপড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এতে তার পরিবারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
এদিকে, রফিকের পরিবার তাদের আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সহ জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (ডায়েরি নং- ১৫৮২)।
রফিকের পিতা জজ মিয়া জানান, সোমবার রাত ৮ টার দিকে রফিক বাড়ি থেকে বের হয়ে নোয়াহাঁটি তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়, রাত ১০টায় সে বাড়িতে না ফিরলে তার মুঠোফোনে কল দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ নেওয়া হয়। কিন্তু কেউ তার সন্ধান দিতে পারেনি। তার ব্যবহৃত মোটর সাইকেলটি একটি ঝুপড়িতে পাওয়া যায়। সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে আমাদের জানা মতে তার বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা নেই।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম হুসাইন মো. রফিকের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন তাকে উদ্ধারের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত আছে। সারা দেশে বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed