Main Menu

তাহিরপুর উপজেলা চেয়ারম্যানসহ ৭জন কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি : ছাত্রলীগ নেতা ওহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাসের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নিদেশ দেন। একই সাথে আগামী ৩১ আগস্ট আলোচিত এই মামলার রায় ঘোষণার দিনও ধার্য করেছেন আদালত।

মামলার বাকি আসারিরা হলেন- তাহিরপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান উজ্জ্বল, তাহিরপুর থানার সাবেক উপ-পরিদর্শক রফিক এবং বিএনপি কর্মী শাহীন ও শাহজাহান।

উল্লেখ্য, ২০০২ সালের ২০ মার্চ বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে পুলিশ আসামি ধরতে গেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগ নেতা ওহিদুজ্জামান শিপলু।

এই ঘটনায় তার মা আমিরুন নেছা বাদি হয়ে দুই পুলিশ কর্মকর্তা ও চার বিনএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সুনামগঞ্জের আদালতে হত্যা মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed