হামলাকারীদের সনাক্ত করেছে ছাত্রলীগ নেতা মওদুদ ও নাবিদ
বিশেষ সংবাদদাতা: প্রতিদ্বন্ধি গ্রুপের হামলায় গুরুতর আহত সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আমিনুর রিয়াজ মওদুদের অবস্থা এখনো শংকামুক্ত নয়। তবে তাকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় মওদুদের পিতা খলিলুুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামী করে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা {নং-১০(৮)১৭} করেছেন। তবে হামলাকারী কাউকে সনাক্ত করেননি তিনি।। কিন্তু হামলার শিকার গুরুতর আহত মওদুদ ও নাবিদ এবার মূখ খুলেছে। তারা হামলাকারীদের নাম প্রকাশ করতে শুরু করেছে।
রোববার একটি সংস্থার লোকজন সরেজমিন সিলেট ওসমানী হাসপাতালে গেলে মওদুদ ও নাবিদের সাথে কথা বলেন তারা। এসময় ছাত্রলীগ নেতা মওদুদ ও নাবিদ হামলাকারী কয়েকজনের নাম পরিচয় প্রকাশ করেছে। এরা সিলেট মহানগর ছাত্রলীগের একটি গ্রুপের নেতাকর্মী বলে জানা গেছে। আহত মওদুদ ও নাবিদ জানায়, ১০/১২জন তাদের কোপিয়ে আহত করেছে এবং তাদের মোটর সাইকেলটিও নিয়ে গেছে। ওই সন্ত্রাসীরা কয়েকদিন পূর্বে সেনাবাহিনীর একজন মেজরের উপরও হামলা চালিয়ে গ্রেফতার হয়েছিল বলে জানায় তারা। গুরুতর আহত আমিনুর রিয়াজ সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
গত ১৯ আগস্ট রাতে নগরীর সুবিদবাজার এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয় মওদুদ ও নাবিদ। নিজ দলের সন্ত্রাসীরা উপর্যুপরি কোপিয়ে তাদেরকে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসা দেয়ার পর ছাত্রলীগ কর্মী নাবিদকে ছেড়ে দেয়া হলেও মওদুদের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালের বেডেই রেখে দেয়া হয়েছে। ইতোমধ্যে তার দেহে ৫ ব্যাগ রক্ত পুশ করা হয়েছে এবং দু’বার অস্ত্রোপচার করা হয়েছে । আরো অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed