সিলেটে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার কুমারগাঁও গ্রামে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ঐ গ্রামের মাহমুদ শাহ টিলার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকলিমা সুনামগঞ্জের সিংপুর গ্রামের সনাফর আলীর মেয়ে। সে স্থানীয় একটি কলোনিতে বসবাস করত।
জানা যায়, নিহত আকলিমা ও তার বোনসহ একটি কলোনিতে বসবাস করতেন। গত শুক্রবার থেকে হঠাৎ আকলিমা নিখোঁজ হন। রোববার সকালে তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গলায় উড়না পেচানো তরুণীর লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর তাকে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে হত্যার রহস্য উদঘাটন করা হবে বলে জানান ওসি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed