নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদুল হোসেন মোল্লাকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
কালিয়া থানার ওসি মো. সমশের আলী জানান, দিঘলিয়া ইউনিয়ন সীমান্তবর্তী গাজীরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘরের দ্বিতীয় তলার জানালা খুলে ঘুমানোর সময় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ভবনের কার্নিশ বেয়ে উঠে সন্ত্রাসীরা জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।
« ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ (Previous News)
(Next News) চট্টগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু »
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed