ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের কাছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল বলেন, গতকাল রাতে হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সভা ছিল। সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তার কাছেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। তাদের একজনের শটগান থেকে গুলি বেরিয়ে তার শরীর লাগে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed