Main Menu

সুনামগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত জালাল উদ্দিন (৫০) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামের মৃত আয়াত উল্লাহর ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারে বাদাম ক্রয় করা নিয়ে নিহত জালাল উদ্দিনের সঙ্গে একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত ইছকান্দও আলীর ছেলে স্বাজন মিয়া (৩৩), সিকান্দর আলীর ছেলে জামাল উদ্দিন (৪০), বেতাগড়া গ্রামের সরাফত আলীর ছেলে আইয়ূব আলীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা নিহত ব্যক্তিকে বেদড়ক পিটুনি দেয়। পরে বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে গেলে প্রায় ২ ঘন্টা পর তার মৃত্যু হয়।

পু্লিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed