ওসমানীনগরে যুবকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে দিদার শিকদার (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার তেরহাতি গ্রামের মৃত আবদুস ছবুর শিকদারের ছেলে।
বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দিদার শিকদার তেরহাতি গ্রামের তার চাচাত ভাই প্রবাসী জাহাঙ্গীরের বাড়িতে থাকত। বৃহস্পতিবার সকালে বসত ঘরের মেঝেতে তার ফাঁস দেয়া লাশ দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার এসআই তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed