জৈন্তাপুর থেকে পাইপগানসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল বাজার এলাকা থেকে বুধবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ( র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল সাত্তার (৩৭) জৈন্তাপুর উপজেলার বালিধারা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর বিশেষ একটি অভিযানিক দল অভিযান চালিয়ে চতুল বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার লুঙ্গিতে গোঁজা অবস্থায় একটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আসামী জৈন্তাপুর থানায় সোর্পদ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed