জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার সংবাদ সম্মেলন
আবু তাহির, ফ্রান্স থেকে: ফ্রান্সে বসবাসরত সিলেটী প্রবাসীদের সমস্যা সমাধানে, শিল্প সাহিত্য ও সংস্কৃতির দেশ ফ্রান্সে সিলেটের ইতিহাস ঐতিহ্য প্রসারে ও সিলেটের গরিব দুস্থ মানুষের কল্যানে কাজ করার প্রত্যয় নিয়ে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার প্যারিসের বেঙ্গুইস রেস্টরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ উদ্দেশ্য ও উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর আহবায়ক হেনু মিয়া। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জালাল খান, খসরুজ্জামান, সদস্য সচিব আলী হোসেন, যুগ্ম সদস্য সচিব ওবায়দুল ইসলাম রুয়েল, সদস্য আজাদ মিয়া ও এ এইচ মিহির ।
এসময় বক্তারা আগামী সেপ্টেম্বরে আমেরিকায় আয়োজিত সিলেট বিশ্ব সম্মেলনের সফলতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ফ্রান্সের বাংলা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed