তুলুজ প্রবাসী বাংলাদেশিদের সমুদ্র ভ্রমণ অনুষ্টিত
এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে: ফ্রান্সের পিঙ্ক নগরী খ্যাত তুলুজে তুলুজ প্রবাসী বাংলাদেশিদের সমুদ্র ভ্রমণ অনুষ্টিত হয়েছে। তুলুজের অদূরে ভূমধ্যসাগরের তীর গুইশান সমুদ্র বেলাভূমিতে গত রোববার দিনব্যাপী এ পিকনিক অনুষ্ঠিত হয়।
সকালে তুলুজ শহরের জন জুরিস থেকে ৬০ জন সদস্যকে নিয়ে একটি বাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বনভোজনে তুলুজ ও আশপাশের শহর গুলো থেকে বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী পরিবারের নারী ও শিশুরা অংশগ্রহণ করেন।
আনন্দ যাত্রার শুরুতেই তুলুজ প্রবাসী বাংলাদেশিদের পক্ষই থেকে শামীম উদ্দিন খান স্বাগত বক্তব্য রাখেন। তিনি তুলুজে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।তরুণ সংগঠক আব্দুর রহিম আকাশের প্রাণবন্ত উপস্থাপনার মধ্যে দিয়ে আনন্দ ভ্রমণে আনন্দ আর খুশিতে মেতে উঠেন সবাই।
এক সময় নয়রাভিরাম এক স্পটে সকালের নাস্তা পরিবেশন করা হয়। বেলা দেড়টায় বাস পৌঁছে যায় তুলুজ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নির্ধারিত গন্তব্য স্থানে।
ভূমধ্যসাগরের তীরে গুইশান বেলাভূমি অবলোকন করতে থাকেন আগতরা ইউরোপীয় পর্যটকদের সাথে একাত্বতায় দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার খেলা, বেলাভূমিতে খেলা চলতে থাকে সকলের । সেই সাথে আনন্দ ভ্রমণে আসা আগত পরিবার গুলো ছেলে মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন।
মনো মুগ্ধকর সমুদ্র অবলোকনের পর এক সময় বেলা ঘনিয়ে আসে। শুরু হয় নারী শিশুদের পূর্বনির্ধারিত বিভিন্ন প্রতিযোগিতা। যাত্রা পথে করা হয় বিরতি। সেখানে বনভোজনে আগত সকলকে নিয়ে শুরু হয় আকর্ষণীয় রাফেল ড্র। রাফেল ড্র মনভরে উপভোগ করেন সবাই।
পরে রাফেল ড্রতে বিজয়ীদের পুরস্কার পর্ব শুরু হয়। তুলুজের বাংলাদেশী কমিউনিটির প্রবীণ মুরব্বি শামীম উদ্দিন খানের সভাপতিত্বে ও আব্দুর রহিম আকাশের সরস উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন,কমিউনিটি ব্যক্তিত্ব আলী হোসেন খান,শওকত হোসেন বিপু,ওসমান হোসেন মনির,হামিদুর রহমান ও ইমরান হোসেন
প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,ধীরে ধীরে প্রবাসী বাংলাদেশিদের তুলুজে বসবাস বাড়ছে।কিন্তু সে অনুপাতে প্রবাসীদের বিভিন্ন বাড়ছে না সহযোগিতা। তাই সকলের সম্মিলিত সহযোগিতা ও একাত্বতায় তুলুজ প্রবাসী বাংলাদেশিদের একটি প্লাটফর্ম প্রয়োজন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় এবং রাফেল ড্রতে বিজয়ীদের হাতে বিভিন্ন রকমের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed