রাজনগরে অবৈধভাবে টিলার কাটার দায়ে আটক ১
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গয়ারপুরে বেশ কিছুদিন থেকে পাহাড়ি এলাকার টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে। ট্রাকে করে টিলার মাটি নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের এলাকায়। এতে দূষিত হচ্ছে পরিবেশ।
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে সহকারী ভূমি কর্মকর্তা সোমবার অভিযান চালিয়ে এক শ্রমিককে আটক করেছেন। এসময় ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের টিলা ভূমির মাটি বেশ কিছুদিন থেকে কেটে নেয়া হচ্ছে। টিলার মাটি আশেপাশের বিভিন্ন এলাকায় ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা-৬-এর খ উপধারায় পাহাড় বা টিলা ব্যক্তিমালিকানাধীন বা দখলাধীন হলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা কাটতে পারবে না।
গত কয়েকদিন থেকে গয়াসপুর গ্রামের আরব আলী ও খলাগ্রামের কুকিল মিয়া টিলার মাটি কেটে বিক্রি করছিলেন। আজ সোমবার গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা জামাল উদ্দীন ও তার সহকারী ঘটনাস্থলে গিয়ে শহিদ মিয়া (৩৫) নামে মাটিকাটার এক শ্রমিক ও একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১১-৩৫৫৪) আটক করেন স্থানীয় এক ব্যক্তির জিম্মায় দিয়ে আসেন। পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) রাখি আহমদ ঘটনাস্থলে যান। কিন্তু চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছিল।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন- খবর পেয়ে আমি ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। পরে সহকারী কমিশনার (ভূমি) রাখি আহমদ ঘটনাস্থলে গিয়েছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed