Main Menu

হবিগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার জেলার বানিয়াচং ও চুনারুঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বানিয়াচং উপজেলার শ্রীরামপুর গ্রামের শিবু দাশের দুই বছরের ছেলে জুনি দাশ এবং চুনারুঘাট উপজেলার রানীকোর্ট গ্রামের মানিক মিয়ার আড়াই বছরের মেয়ে মায়িশা আক্তার।

জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে বানিয়াচং উপজেলার শ্রীরামপুর গ্রামের শিবু দাশের ছেলে জনি সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুড়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, একই সময়ে চুনারুঘাট উপজেলার রানীকোর্ট গ্রামের মানিক মিয়ার মেয়ে মাইশা আক্তার খেলার সময় বাড়ির পুকুড়ে পড়ে যায়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বজলুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুদের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed