বিয়ানীবাজারে বিএনপির নেতা ছরওয়ার গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ছরওয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টায় মাথিউরা ভেড়া মার্কেট এলাকা থেকে সাদা পোশাকধারি একদল পুলিশ তাঁকে গ্রেফতার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ছরওয়ার হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এজন্য তিনি দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। রোববার সকালে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
« বন্যায় ৯৮ জনের প্রানহানি, ক্ষতিগ্রস্থ ৫৮ লাখ মানুষ (Previous News)
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed