চট্টগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে কর্ণফুলি নদীর শাহ আমানত সেতুর টোল প্লাজায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছেন। তারা হলেন- সোহেল ও তার স্ত্রী বিলকিস এবং তাদের দুই শিশু সন্তান শারমিন ও সাব্বির। নিহত অপরজন এই পরিবারকে বহনকারী অটোরিকশা চালক।
কর্ণফুলি থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাত ১২টার দিকে টোল প্লাজায় অপেক্ষারত সিএনজিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী পাঁচজনের মৃত্যু হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed