কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়ছিট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আলম (৩০) ও অপরজন অজ্ঞাত (৩৫) ।
দুইজন নিহতের বিষয়টি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম হাসান জামিল নিশ্চিত করে জানান, তাদের দুপুর আড়াইটার দিকে এই হাসপাতালে আনা হয়।
কাপাসিয়া থানার এসআই জহিরুল ইসলাম ও এলাকাবাসী জানায়, কয়েক চোর গরু চুরি করে একটি কাভার্ড ভ্যানে করে চাঁদপুর হয়ে পালাচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। পথে দুপুর ১টার দিকে বড়ছিট এলাকায় কাভার্ড ভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গাড়ি রেখে পালানোর সময় জনতা তিনজনকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, একটি কাভার্ড ভ্যান ও একটি গরু জব্দ করা হয়েছে। আহত অপরজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed