নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫ লাখ টাকার মাল লুট
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় পরিবারের সদস্যের বেধে অস্ত্রের মুখে জিম্মি করে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে ৮-৯ জনের মুখোশধারী একদল ডাকাত উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের বাসিন্দা ধন মিয়ার পুত্র সৌদি প্রবাসী আমীর হোসেনের বাড়িতে হানা দেয়। এসময় বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে লুটপাট চালায়। এসময় ডাকাতরা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, স্মার্ট মোবাইলসহ ৫লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
জানা গেছে শুক্রবার রাত্রে দীর্ঘদিন পর সৌদি আরব থেকে বাড়িতে আসেন ধন মিয়ার পুত্র আমীর হোসেন । মূলত প্রবাস থেকে বাড়িতে আসাকে কেন্দ্র করেই ডাকাতদল টার্গেট করে হানা দিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী । এঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed